|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
গাজীপুরের টঙ্গীতে ঝুটের গোডাউনে আগুন
প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২২
গাজীপুরের টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকার ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার রাত ৭টা ৫৩ মিনিটে একটি ঝুটের গুদামে আগুন লাগার পর তা দ্রুত পাশে থাকা অপর গুদামে ছড়িয়ে পড়ে। রাত ৯টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান সমকালকে জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। পরে উত্তরার একটি ইউনিট বাড়িয়ে চরটি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে।
তিনি জানান, মিলগেট নামাবাজারের বাশারের তুলার গুদাম থেকে আগুনের ধোয়া দেখে আগুন নেভানোর চেষ্টা করে। পরে টঙ্গীর ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ইকবাল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুনের ঘটনায় কোন হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।’
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.