|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ছাগলনাইয়া পুলিশ প্রশাসন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২২
ফেনী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের পক্ষ থেকে ছাগলনাইয়া উপজেলাধীন সকল গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুর ১২ টায় থানা প্রাঙ্গনে ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম'র তত্বাবধানে এ শীতবস্ত্র গ্রাম পুলিশদের মাঝে তুলে দেওয়া হয়।
এছাড়াও অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম গ্রাম পুলিশদের উদ্দেশ্য বলেন, মাদক, অস্ত্র ব্যবসায়ী, চোর, ডাকাত, ইভটিজিং রোধে সকলকে সহযোগিতা করা ও নিজ নিজ এলাকায় রাত্রিকালীন টহল জোরদার করার আহবান জানান।
এসময় ছাগলনাইয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কাজী রফিক আহমেদ, সেকেন্ড অফিসার মোঃ মুনিরুল ইসলাম সহ অন্যন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.