|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউপি সদস্য শাহজালাল মিয়ার কৃতজ্ঞতা প্রকাশ
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২২
মো: মাসুদ রানা,কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের নির্বাচনে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হিসেবে শাহজালাল মিয়া আপেল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হয়ে তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ওই ওয়ার্ডবাসীর নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। তিনি জনপ্রতিনিধি না হয়েও এলাকার সাধারন মানুষের কল্যাণে নিবেদিত ভাবে কাজ করেছেন। নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছে সাধারন মানুষকে। ফলে ওয়ার্ডের মানুষ তাঁকে ভালোবেসে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করেছেন।
নব নির্বাচিত ইউপি সদস্য মো. শাহজালাল মিয়া বলেন,উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) হিসেবে আমাকে সাধারন মানুষ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত করায় আমার সকল ভোটার ও শোভাকাঙ্খীসহ যারা আমার জন্য কাজ এবং সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যেন জনগনের সেবা যথাযথ ভাবে পালন করতে পারি এজন্য সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করছি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.