|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
যুব মহিলা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত ফুলবাড়িতে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ জানুয়ারি, ২০২২
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ বড়ভিটা ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ০৭ ডিসেম্বর শুক্রবার
বিকাল ৪ টায় উপজেলার
বড়ভিটা ইউনিয়ন যুব মহিলা লীগের আয়োজনে বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয় হল রুমে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শামীমা আক্তার পারুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খন্দকার, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তুলি বেগম, ফুলবাড়ী সদর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি আম্বিয়া আক্তার, সাধারণ সম্পাদক তানিয়া খাতুন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিল্টন খন্দকার প্রমূখ।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল বাশার সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বড়ভিটা ইউনিয়ন আওয়ামী যুব মহিলা লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে নুর আক্তার বানুকে সভাপতি, বিলকিস খাতুনকে সাধারণ সম্পাদক ও নওরিনকে আক্তার কে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.