|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ জানুয়ারি, ২০২২
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে আশরাফুল আলম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে ভুরুঙ্গামারী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঝারকুটি গ্রামে।নিহত আশরাফুল আলম উত্তর ঝারকুটি গ্রামের আব্দুস সবুরের ছেলে।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান আশরাফুল আলম সকালে বাড়ির উঠানে কাজ করার সময় গুয়াল ঘরের পাশে দণ্ডায়মান বৈদ্যুতিক খুটির সাথে তার হাত লেগে সে বিদ্যুৎতায়িত হয়।সম্ভবত কোন কারিগরি সমস্যার কারনে বিদ্যুৎতের খুটিতে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল।এতেই সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়।
ভুরুঙ্গামারী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউছার আহমেদ জানান,বিষয়টি তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না।অনেক সময় প্রটেকশন তার ধরে টানাটানি করলে এমন হওয়ার আশঙ্কা থাকে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.