|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আর এম পি র মতিহার থানার অভিযানে মোটরসাইকেল সহ চোর আটক
প্রকাশের তারিখঃ ৮ জানুয়ারি, ২০২২
দৈনিক বাংলার অধিকারঃ
আকাশ সরকার: রাজশাহী ব্যুরোঃ
০৭-০১-২০২২ তারিখ রাতে ০৮-৩০ ঘটিকার সময় মতিহার থানার মির্জাপুর হইতে একটি FZ মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে । অজ্ঞাতনামা চোরেরা এই কাজটি করে । মতিহার থানার টিম এবং মির্জাপুর পুলিশ ফাঁড়ির টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে অত্যন্ত সফলতার সহিত দ্রুত সময়ের মধ্যে ০৭-০১-২০২২ তারিখ রাত ১১-৩০ ঘটিকার সময় মোটরসাইকেলটি উদ্ধার করে এবং ০২ জন চোর কে মটরসাইকেল সহ তালাইমারী বাঁধ বালুর ঘাট এলাকায় গ্রেফতার করে । অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এস আই দীপ্ত কুমার সিং, এস আই আমিনুর,এস আই পলাশ সহ ফোর্স অভিযানে অংশ গ্রহণ করে। সকলে ধন্যবাদ জানিয়েছেন মতিহার থানা টিমকে। মতিহার থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.