|| ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
হাজীগঞ্জে উপজেলা ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ জানুয়ারি, ২০২২
হাজীগঞ্জে উপজেলা ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি, সংক্ষিপ্ত সমাবেশ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা এবং যে কোনো সংকটে আওয়ামী লীগের দিক-নির্দেশনায় সামনের কাতারে থেকে লড়ে যাওয়ার অঙ্গীকার করেন।
এ দিন বিকালে র্যালীটি হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ কিউসি টাওয়ারের সামনে থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে শেষ হয়।
র্যালী ও সমাবেশে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী। এ সময় উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ দলীয় নেতৃবৃন্দ ছাত্রলীগের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলির সভাপতিতে¦ অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন, বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ সফিকুল ইসলাম মীর, বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন, ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজন সাহা প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবায়েদুর রহমান খোকন বলির উপস্থাপনায় উপজেলা ও সকল ইউনিয়ন ছাত্রলীগের কার্যকরি কমিটি নেতৃবৃন্দ সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.