|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় মোরগ প্রতীকে ইউপি সদস্য প্রার্থী হারুন অর রশিদের গনসংযোগ ও প্রচারনা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ জানুয়ারি, ২০২২
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. হারুন অর রশিদ শেখ মোরগ প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেছেন। রবিবার ওই ওয়ার্ডের বুধুন্ডা,বাতাপুকুরিয়া,সাজিরপাড় গ্রামে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে মোরগ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেন। এসময় ইউপি সদস্য প্রার্থী মো. হারুন অর রশিদ শেখ বলেন, আমি এই ওয়ার্ডবাসীর সমর্থনে মেম্বার পদে নির্বাচন করছি। আগামী ৫ জানুয়ারি ভোটাররা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তিনি বলেন, আমি বিগত সময়ে দল করার সুবাধে এলাকার সাধারন মানুষের পাশে বিভিন্ন ভাবে ছিলাম। ফলে আমার জনসমর্থন ও জনপ্রিয়তা রয়েছে। আমার বিশ্বাস সাধারন মানুষ আমাকে মোরগ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন।
কচুয়া: কচুয়ার বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. হারুন অর রশিদ শেখ মোরগ প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.