|| ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
কচুয়ার বিতারা ইউপিতে মোরগ প্রতীকে ইউপি সদস্য প্রার্থী ইসমাইল মোল্লার গনসংযোগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ জানুয়ারি, ২০২২
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. ইসমাইল হোসেন মোল্লা মোরগ প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেছেন। রবিবার ওই ওয়ার্ডের হরিপুর,চানপাড়া ও উত্তর মাঝিগাছা গ্রামে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে মোরগ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেন। এসময় ইউপি সদস্য প্রার্থী মো. ইসমাইল হোসেন মোল্লা বলেন, আমি এই ওয়ার্ডের দুই বার মেম্বার নির্বাচিত হয়েছি। এবারো ওয়ার্ডবাসীর সমর্থনে পূনরায় মেম্বার পদে নির্বাচন করছি। আগামী ৫ জানুয়ারি ভোটাররা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাকে ভোট দিয়ে পূনরায় নির্বাচিত করবেন। এসময় আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম,জুলহাস প্রধান,সমাজসেবক মো. বিল্লাল হোসাইন,হাজী আব্দুল মান্নান,বাবুল প্রধান,আমির হোসেনসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ার বিতারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. ইসমাইল হোসেন মোল্লা মোরগ প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.