|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নতুন বছর শুরুতেই শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির হলেন পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ জানুয়ারি, ২০২২
আমি আপনাদের সন্তান,আপনাদের সুখে দুঃখে সবসময় আমাকে আপনাদের পাশে পাবেন, বিরামপুরে ভিক্টর ক্লাবের উদ্যোগে ২ ইং জানুয়ারি রবিবার বিকেল ৪ টায় আনসার মাঠ প্রাঙ্গনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী এসব একথা বলেন।
বিরামপুর ভিক্টর ক্লাব আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে পৌর সচিব সেরাফুল ইসলামের সঞ্চালনায় ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,সাবেক কাউন্সিলর ওবায়দুল মিনহাজ,বীরমুক্তিযোদ্ধা মোস্তক হোসেন মাষ্টার,বিশিষ্ট ব্যবসায়ী কাদেরুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে ৪নং ওয়ার্ডের অসচ্ছল ও দুস্থ শীতার্তদের মাঝে ৩'শ কম্বল বিতরণ করা হয়।
এসময় বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, ভিক্টর ক্লাবের সকল সদস্যবৃন্দ,৪নং ওয়ার্ডের উপকারবোগীরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.