|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নববর্ষ উদযাপনে ঢাকার ৭ জায়গায় আগুন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ জানুয়ারি, ২০২২
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন রাত ১টার দিকে প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত অন্তত সাতটি স্থানে আগুন লাগার খবর পাওয়া গেছে। রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগ, মিরপুর ও খিলগাঁওয়ে ঘটনাগুলো ঘটেছে।
তিনি বলেন, আগুন লেগেছে বাসার ছাদ ও সড়কে উপরে ঝোলানো তারে। প্রতিটি ঘটনাতে দুটি করে ইউনিট পাঠানো হয়েছে। সবগুলো আগুনই নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত বড় কোনো অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি। অধিকাংশ আগুনই ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নিভে যাচ্ছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.