|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন- পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০২১
দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার- সুযোগ্য ও জননন্দিত পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী পৌরবাসী ও দেশবাসীকে ইংরেজি নব্বর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন-প্রবাহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের জীবন, এক এক করে জীবন থেকে খসে পড়ছে মূল্যবান একটি বছর। চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার।আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের,নতুন দিনের নতুন কিছু পাবার,দেখার,জানার আশায় শুরু হয় আবার আমাদের জীবন যাত্রা তাই এই ছোট্ট জীবনকে বাজিয়ে দেখতে চাই,স্বপ্ন দেখি নতুন দিনের।
প্রত্যয়,আশা,ভালবাসা,আবেগ,অনুভূত অভিমান,সংশয়,দুঃখ, বেদনা,ঘাত প্রতিঘাতের মধ্য দিনে বাঁচতে হবে আমার, আপনার,আমাদের সবাইকে।২০২১ সালে যা কিছু তিক্ততার ও গ্লানিকর তা থেকে শিক্ষা নেয়, আর যা কিছুু অর্জন তা সামনে চলার পথ গতিময় করুক,এই শুভ কামনায়,সকলকে-২০২২ সালের নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। হাসি খুশিতে ভরে উঠুক আমাদের সকলের জীবন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.