|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
জনতার চেয়ারম্যান হতে চাই-চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২১
কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মোঃ আলমগীর হোসেন নৌকা ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ করছেন। গনসংযোগ কালে তিনি বলেন, প্রতীক পাওয়ার পর থেকে পুরো ইউনিয়ন ব্যাপী নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচার-প্রচারনা কালে সাধারন মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারন মানুষের কল্যাণে কাজ করব। বিশেষ করে জনতার চেয়ারম্যান হতে চাই। জনগন যাতে প্রতিদিন সেবা পায় সেজন্য জনসাধারনের জন্য ইউনিয়ন পরিষদ উন্মুক্ত রাখব।
বুধবার দিনভর ওই ইউনিয়নের কয়েকটি গ্রামসহ বেশ কয়েকটি গ্রামে নৌকা প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেন তিনি।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রচারণা কালে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.