|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সিরাজদিখানে ঘোড়া প্রতীক এর চেয়ারম্যান পদপ্রার্থী কপাসের হোসেন এর উঠান বৈঠক
প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২১
সিরাজদিখানে ঘোড়া প্রতীক এর চেয়ারম্যান পদপ্রার্থী কপাসের হোসেন এর উঠান বৈঠক।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী কপাসের হোসেন এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ডিসেম্বর রবিবার সন্ধা ৭টার সময় কোলা ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড এর ছাতীয়ান তলী গ্রামে দীঘির পাড়ায় সাবেক ইউপি সদস্য আক্কাস আলী হাওলাদার এর বাড়িতে এ নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মোঃ আলী হোসেন হাওলাদার এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ফরহাদ উল আলম লিন্ঠু,আক্কাস আলী হাওলাদার,
মোঃ আলেপ হাওলাদার,
মোঃ জয়নাল সৈয়দ, মোঃমেহের মোল্লা, মোঃ রহিম শেখ,জুলহাস মোল্লা, নবির হোসেন,লিটন শিকদার, মোঃ কামাল হোসেন, মোঃ লিটন মিয়া, শামিম মিয়া, ফারুক খান, সুলতান খান,আলমগীর হাওলাদার, মোঃহাবিবুর রহমান হবি,ইমরান হোসেন প্রমুখ।
উঠান বৈঠক এ বক্তারা চেয়ারম্যান পদপ্রার্থী কপাসের হোসেন কে ঘোড়া প্রতীক ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
চেয়ারম্যান পদপ্রার্থী কপাসের হোসেন বলেন আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই, আমি অবহেলিত কোলা ইউনিয়ন কে একটি ডিজিটাল ও জনবান্ধন পরিষদ হিসেবে গড়তে চাই,তাই আপনাদের মুল্যবান ভোট টি আমাকে দিয় চেয়ারম্যান হিসেবে জয়ী করবেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.