|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি দিবস ২০২১ উপলক্ষে প্রিতিভোজ অনুষ্ঠিত – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২১
বিজিবি দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির আয়োজনে সোমবার প্রিতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
(২০ডিসেম্বর) সোমবার দুপুর ২টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি সদর দপ্তরে এই প্রিতিভোজ অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির আমন্ত্রনে প্রিতিভোজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন,ফুলবাড়ী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, বিরামপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ওহেদুন্নবী, ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি শামীমা আক্তার জাহান, বিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মেজবাউল ইসলাম মন্ডল, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত প্রমুখ।
এর আগে আয়োজিত প্রিতিভোজ অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদ্বয়ের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল শরিফুল্লাহ আবেদ।
এসময় ফুলবাড়ী উপজেলার ৭ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ ও বিরামপুর উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিজিবির পদস্থ কর্মকর্তা ও সৈনিকগণ,র্যাব,পুলিশ,আনছার সদস্য,সরকারী কর্মকর্তাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধীজনসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.