|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বিজয় দিবসে শ্রীনগরে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২১
বিজয় দিবসে শ্রীনগরে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি
বিজয় দিবসে মুন্সীগঞ্জ শ্রীনগরে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেছে শ্রীনগর উপজেলা বিএনপি। বৃহস্পতিবার সকাল ১০টায় বিজয় র্যালি করে শ্রীনগর উপজেলা বিএনপির। দেউলভোগ শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। পরে সেখানে দাড়িয়েই বিভিন্ন শ্লোগান দিতে থাকে তারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র মুন্সীগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন ভূইয়া। এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম কানন, সাবেক মুন্সীগঞ্জ সেচ্চাসেবক দলের সভাপতি আওলাদ হোসেন, শ্রীনগর উপজেলার উপদেষ্টা মো: তাজুল ইসলাম, শ্রীনগর সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল, শ্রীনগর উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদিন জেমস, শ্রীনগর আহবায়ক সেচ্ছাসেবকদল নজরুল ইসলাম পার্থসহ অন্যান্য সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.