|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা ও কম্বল বিতরণ
প্রকাশের তারিখঃ ১৫ ডিসেম্বর, ২০২১
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনী'র শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়ের অভিভাবক পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ মহসিন আলী'র উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাজীব শর্মার উপস্থাপনায় এবং অত্র বিদ্যালয়ের অভিভাবক পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ মহসিন আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি জিয়াউদ্দিন শিমুল, পিটিএ সভাপতি ডাঃ মোঃ সাইফুল ইসলাম।
অভিভাবক পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ মহসিন আলী তাঁর বক্তব্য জানান, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার কোন বয়স নেই। আমরা উন্নত রাষ্ট্র কিংবা জাতি গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। আজ যারা ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে বিদায় নিয়ে যাচ্ছ তোমাদের প্রতি শুভ কামনা সহ দোয়া রহিল। তোমরা দেশ ও জাতিকে সেবা দেওয়ার জন্য আরো ভাল করে লেখাপড়া করবে এই কামনা করি।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে পঞ্চম শ্রেনীর সকল বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ মহসিন আলী'র পক্ষ থেকে একটি করে শীতের কম্বল প্রদান করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার আমিনুল ইসলাম খোকন, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ সহ আরো অনেকে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.