|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় মাসব্যাপী পৌর বিজয় মেলার উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ ডিসেম্বর, ২০২১
কচুয়ায় মহান বিজয় দিবস ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মাসব্যাপী পৌর বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে ফিটা কেটে বিজয় মেলা উদ্ধোধন করেন পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন।
মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শাকিল মুন্সীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান,বীর মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,প্রিয়তোষ পোদ্দার,আবুল হোসেন,পৌর যুবলীগ নেতা গাজী ফারুক প্রমুখ। পরে বিজয় মেলার বিভিন্ন স্টল গুলো পরিদর্শন করেন মেয়রসহ অন্যান্য অতিথিবৃন্দ। মেলায় প্রায় রকমারি ৬০টি স্টল স্থান পেয়েছে।
কচুয়া: কচুয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী পৌর বিজয় মেলা ফিতা কেটে উদ্বোধন করছেন পৌর মেয়র নাজমুল আলম স্বপনসহ অতিথিবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.