|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ ডিসেম্বর, ২০২১
‘ডিজিটাল বাংলাদেশের অর্জন,উপকৃত সকল জনগন’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, র্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ইউএনও দীপায়ণ দাস শুভের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির,ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,আইসিটি কর্মকর্তা মোশাররফ হোসেন,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া,ওসি মোঃ মহিউদ্দিন প্রমুখ।
পরে ডিজিটাল বাংলাদেশ দিবসে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.