|| ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ফোনালাপে অবশেষে মুখ খুললেন মাহি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ ডিসেম্বর, ২০২১
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। এটি মূলত একটি ফোনালাপ। যেখানে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। অন্য প্রান্তে ছিলেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি।
সেই ফোনালাপে অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে দেখা করার জন্য বলেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। চিত্রনায়ক ইমনকে তিনি বলেন, ঘাড় ধরে যেন মাহিকে তার কাছে নিয়ে যান।
ভাইরাল হওয়া ক্লিপটি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন নায়ক ইমন। তাকে নিয়ে অনেক ট্রলও হচ্ছে। তিনি স্বীকার করেছেন ফাঁস হওয়া ফোনালাপটি সত্যি। তবে এটি সাম্প্রতিক নয়, বছর দুই আগের।
এমন ঘটনায় চুপ ছিলেন মাহিয়া মাহি। কিন্তু অবশেষে মুখ খুললেন মাহি। বর্তমানে নায়িকা তার দ্বিতীয় স্বামীকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরব রয়েছেন। আর সেখান থেকেই তিনি ফেসবুকে তার ভক্তদের জন্য ভিডিও বার্তা দেন। ভিডিও বার্তার সর্বশেষ মর্মাত্ব ছিলো আলহামদুলিল্লাহ।
ভিডিও বার্তার শুরতেই মাহি বর্তমানে কোথায় আছেন সেটা নিয়ে জানান দেন। এরপরে তিনি বলেন, এমন ঘটনায় বেশ বিব্রত হয়ে যাই আমি। যেসব ভাষার প্রতিউত্তর আমার কিভাবে দেওয়া উচিত ছিলো সেটা আপনারাই জানেন। সেদিন কিছুর বলার ভাষা আমার ছিলো না। সেদিন আমার যেভাবে পাশ কাটানোর উচিৎ ছিলো আমি ঠিক সেভাবেই কাটিয়েছিলাম। এরপর আমি বললাম ‘আল্লাহ আমি কষ্ট পেয়েছি’। যার মাধ্যমে আমি কষ্ট পেয়েছি তার ফলাফল তিনি পেয়েছেন। আলহামদুলিল্লাহ।
এরপরে মাহি গণমাধ্যমের ফোন ধরতে না পারাতে দুঃখ প্রকাশ করে ভিডিওটি শেষ করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.