|| ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
কচুয়ায় ১২ ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা
প্রকাশের তারিখঃ ৬ ডিসেম্বর, ২০২১
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাঁদপুরের কচুয়া উপজেলায় ভোটগ্রহণ আগামী ৫ জানুয়ারি।
কচুয়া উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রবিবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা। সভায় সভাপতিত্বে করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি জননত্রেী শেখ হাসিনা।
কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন- সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার, পাথৈর ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল পারভেজ মিয়াজী, বিতারা ইউনিয়নে যুবলীগ নেতা রাজীব আহমেদ রাজু, পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল আহাদ, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম আখতার হোসাইন, কচুয়া দক্ষিন ইউনিয়নে আলী আজগর প্রধান, কাদলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, কড়ইয়া ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর, গোহট উত্তর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কবির হোসেন,গোহট দক্ষিন ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আমির হোসেন,আশ্রাফপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীতা যাচাই-বাছাই ১২ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.