|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় ৬কেজি গাঁজাসহ আটক ১
প্রকাশের তারিখঃ ৪ ডিসেম্বর, ২০২১
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের কচুয়ার জগতপুর এলাকায় শনিবার যাত্রীবাহী বোগদাদ বাসে অভিযান চালিয়ে ৬কেজি গাঁজাসহ শাহাদাত হোসেন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার দীগনগর গ্রামের মোশারফ শেখের ছেলে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেনের বিরুদ্ধে কচুয়া থানা মামলা দায়েরের পর তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
কচুয়া: আটককৃত মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.