|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় শিক্ষাবিদ মরহুম রোস্তম আলী মিয়ার ১৩ম মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ৪ ডিসেম্বর, ২০২১
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদের বাবা চট্টগ্রাম ও সিলেট বিভাগের পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক পরিচালক শিক্ষাবিদ মরহুম রোস্তম আলী মিয়ার ১৩ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে আলোচনা সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, পটুয়খালী জেলা সিনিয়র জেলা ও দায়রাজজ আনম জাহাঙ্গীর আলম রবিন।
আলোচনা সভায় বক্তব্য দেন, প্রধানমন্ত্রীর প্রেস ইউং সালাউদ্দিন মাহমুদ সুমন,সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা,নজরুল ইসলাম,আবুল খায়ের,সেলিম হোসেন মিয়াজী,কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,ছাত্রলীগ নেতা সিহাদ হোসেন প্রমুখ। পরে মরহুম রোস্তম আলী মিয়ার জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
কচুয়া: কচুয়ায় শিক্ষাবিদ মরহুম রোস্তম আলী মিয়ার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন, পটুয়খালী জেলা সিনিয়র জেলা ও দায়রাজজ আনম জাহাঙ্গীর আলম রবিন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.