|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আ.লীগের মনোনয়ন পেলেন আইভী রহমান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ ডিসেম্বর, ২০২১
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ৮টায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মেয়র পদের জন্য নারায়ণগঞ্জ থেকে আইভী ছাড়াও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলার সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ও মহানগরের সহসভাপতি চন্দন শীল দলের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.