|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ার তুলপাই উচ্চ বিদ্যালয়ে আইয়ুব আলী পাটওয়ারী পূনরায় সভাপতি হওয়ায় ফুলেল শুভেচ্ছা
প্রকাশের তারিখঃ ৩০ নভেম্বর, ২০২১
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৬ষ্ঠ বারের মতো সভাপতি পদে নির্বাচিত হওয়ায় আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা প্রদান হয়েছে। ৩০ নভেম্বর মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অভিভাবক সদস্যদের সম্মতিক্রমে তিনি ৬ষ্ঠ বারের মতো সভাপতি পদে নির্বাচিত হন। পরে বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক সদস্যবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশ্রাফ খান,দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম,অভিভাবক সদস্য ইসমাইল হোসেন,আরিফ খান জয়,বিশ্বনাথ,তাজুল ইসলাম ও সাবেক সদস্য মোস্তফা কামাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.