|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম এর মৃত্যু -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ নভেম্বর, ২০২১
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। তিনি ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম ছিলেন। ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাওলানা খালিদ বিন নূর। এর আগে শনিবার তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ছেলে মাওলানা রাশেদ বিন নূর বলেছিলেন যে তার বাবা অতিমাত্রায় দুশ্চিন্তা ও বিশ্রামহীনতার কারণে হঠাৎ স্ট্রোক করেন। এরপর তাৎক্ষণিক চিকিৎসার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপরের লেখাটি মূল খবরের একটি সারাংশ যা Ridmik News
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.