|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পাকিস্তানে চেপে ধরেছে বাংলাদেশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২১
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটি ছিল পাকিস্তানের। ৭৭ রানে বাংলাদেশের ৬ উইকেট তোলে নেওয়ার পর ব্যাট হাতে বিনা উইকেটে ১৪৫ রান করে ফেলেছিল সফরকারীরা। তবে তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। দুর্দান্ত বোলিং করছেন বাংলাদেশ দলের বোলাররা। প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের স্কোর ৭ উইকেটে ২২৯ রান। ১৩৩ রান করা আবিদ আলীকে সাজঘরে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। ফাহিম আশরাফ রানে ব্যাট করছেন। টাইগারদের সবচেয়ে সফল বোলার বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত, ৭ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২৩৪ রান।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.