|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২১
চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর গ্রামে ২৭ নভেম্বর শনিবার দুপুরে নেছার আহমেদ ছালেহী নামের দেড় বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শিশুটির বাবা হাফেজ মো. রুহুল আমিন জানান, আমি জোহরের নামাজের উদ্দেশ্য মসজিদে আযান দিতে গেলে সকলের অগোচরে বাড়ির সামনে আমার ছেলে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে তার লাশ পানিতে মৃত অবস্থায় ভেসে উঠে। শিশুটির মৃত্যুতে তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
কচুয়া: কচুয়ার পাথৈর গ্রামে পানিতে ডুবে মৃত নেছার আহমেদ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.