|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ঢাবির ‘গ’ ইউনিটে ৭৮.২৫ শতাংশই ফেল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ২০২০-২১ শিক্ষাবর্ষের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় এ ফল প্রকাশ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ২৩৩৪৭ জন শিক্ষার্থী। এরমধ্যে পাশ করেছেন মাত্র ৫০৭৯ জন শিক্ষার্থী। অর্থাৎ ৭৮.২৫ শতাংশ পরীক্ষার্থীই পরীক্ষায় ফেল করেছেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.