|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বক্তব্য পরীক্ষা করেই জাহাঙ্গীরকে বহিষ্কার করা হয়েছে: কাদের-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২১
গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পার্টির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও জাহাঙ্গীর আলমের বিষয়টি নিয়ে খোঁজ-খবর নিয়েছেন। তার বক্তব্য পরীক্ষা-নিরীক্ষা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) রাতে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, বৈঠকে গোটা হাউস শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পক্ষে মত দিয়েছে। সবাই একবাক্যে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। সে পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক থেকে তো বটেই, প্রাথমিক সদস্যপদও কেড়ে নেওয়া হয়েছে। এখন গাজীপুরের পুরো কমিটি থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘একজনের জন্য কি আর পুরো কমিটি ভেঙে দেওয়া যায়।’
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.