|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২১
নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের কচুয়ায় নিরাপদ ফসল উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উজানী গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোফায়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা খামার বাড়ি প্রকল্পবাস্তবায়ন ও আইসিটি উইং এর উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ মহসীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. জালাল উদ্দিন, মো. জুলফিকার আলী, কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন সহ আরো অনেকে। পরে কর্মকর্তারা কৃষকের সবজি চাষাবাদের জমি পরিদর্শন করেন। এসময় ৫০জন সবজি উৎপাদনকারী কৃষক ও এলাকার গন্যমান্য ব্যক্তির্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.