|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় গাঁজা ও ফেনসিডিলসহ আটক ২-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২১
চাঁদপুরের কচুয়ায় ১০কেজি গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিলসহ ২জনকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। বুধবার কচুয়া থানার এসআই মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জগতপুর এলাকার কুটুমবাড়ি থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃত হলো, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সিংরাইশ গ্রামের মৃত. আব্দুল মজিদের ছেলে আব্দুল কাদের (৪৫) ও বাগেরহাটের মংলা উপজেলার কানাইনগর গ্রামের আব্দুল মজিদ গাজীর মেয়ে মমতাজ আক্তার (২৬)। এদিকে আব্দুল কাদের কাছ থেকে ১ কেজি ৫শ গ্রাম ও গাজাঁ ২০ বোতল ফেন্সিডিল এবং মমতাজ আক্তারের কাছ থেকে ৯কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন দৈনিক বাংলার অধিকার কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জগতপুর এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিলসহ তাদের আটক করে চাঁদপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
কচুয়া: গাঁজাসহ আটককৃত আব্দুল কাদের।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.