|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ছাগলনাইয়ায় ইউপি নির্বাচনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২১
ফেনীর ছাগলনাইয়া উপজেলা ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত ভোট গ্রহন কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় মৌলভী সামছুল করিম কলেজ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (কুমিল্লা) দুলাল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন পাটোয়ারী।
দুইদিন ব্যাপী আজ প্রথমদিনে প্রিজাইডিং অফিসার ২৪, সহকারী প্রিজাইডিং অফিসার ১৫০, পোলিং অফিসার ২৭০ জন প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.