|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২১
কুড়িগ্রাম জেলার সুপার মার্কেট সংলগ্ন নছর-উদ্দিন মার্কেটের ২য় তলায় আজ ১৬-১১-২০২১ ইং তারিখ এনআরবি কমার্শিয়াল ব্যাংক এর ১৮৬ তম শাখার উদ্বোধন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক এমপি জনাব আলহাজ্ব মোঃ জাফর আলী, আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র জনাব কাজিউল ইসলাম, এবং কুড়িগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালক জনাব আবু মোঃ সাইদ হাসান লোবান, এছাড়াও এনআরবিসি ব্যাংকের রংপুর বিভাগীয় ম্যানেজার এবং কুড়িগ্রাম ব্রাঞ্চের ব্যাবস্থাপক জনাব মাহমুদ আল-হুমাইদী। ব্যাংকটিতে এস,এন,ডি চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, স্টুডেন্ট সঞ্চয়ী হিসাব,সহ বিভিন্ন ধরনের ব্যবসায়ী লোন, পারসোনাল লোন, কৃষি লোন, হোম লোন, ক্ষুদ্র ও দীর্ঘমেয়াদী লোনের
পাশাপাশি ই-টেন্ডারিং সেবা এবং অনলাইন ব্যাংকিংয়ের সকল ধরনের সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.