|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
মানসিক যন্ত্রণা থেকে গলায় ফাঁস দিল এক বিধবা নারী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২১
ময়মনসিংহের নান্দাইলে নিপা আক্তার (৪৫) নামে এক বিধবা নারী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
১৩ নভেম্বর দুপুর তিনটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত নারী নান্দাইল পৌরসদরের ঝালুয়া মহল্লার মৃত শাহীন ভূইয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, নিপা খুবই শান্ত স্বভাবের নারী।নিজ বাড়ি ও প্রতিবেশীদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। তার স্বামী প্রায় তিন বছর পূর্বে মারা যায়।তখন থেকেই সে মানসিক অশান্তিতে ভোগছিল। প্রায় সময়েই তার শাশুড়ীকে বলতো আমি বাঁচব না। আমার সংসার ভালো লাগে না। কিছুদিন পূর্বে একবার বিষ পান করেছিল। তখন পরিবারের লোকজন টের পেয়ে তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার ফলে সে সুস্থ হয়ে উঠে।
তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে, তারা লেখাপড়া করে।
আজ দুপুরের পরে পরিবারের সবার অজান্তে রান্না ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়।
এক পর্যায়ে তার মেয়ে খোঁজে না পেয়ে রান্না ঘরে ঝুঁলতে দেখে চিৎকার দেয়। এসময় বাড়ির অন্যরা ছুটে এসে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.