|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ নভেম্বর, ২০২১
বাংলাদেশ আজ বিশ্বে যে ‘মর্যাদার আসনে’ পৌঁছেছে, তা ধরে রেখে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি বলেছেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে যে পরিকল্পনা তার সরকার নিয়েছে, তাতে বাংলাদেশ আর কখনো ‘পথ হারাবে না’। প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ আজকে বিশ্বে একটা মর্যাদাপূর্ণ অবস্থানে এসেছে। এটা আমাদের ধরে রাখতে হবে। আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।” এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে আসা আওয়ামী লীগ কীভাবে দেশের উন্নয়ন পরিকল্পনা
সাজিয়েছে তা অনুষ্ঠানে তুলে ধরেন শেখ হাসিনা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.