|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ছাগলনাইয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ নভেম্বর, ২০২১
ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রসাশন ও সমবায় বিভাগ ছাগলনাইয়া কর্তৃক আয়োজিত ৫০ তম জাতীয় সমবায় দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আপন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি সাখাওয়াত হোসেন পাটোয়ারী'র সঞ্চালনায় ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার হোমায়ারা ইসলাম'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ ইউসুফ ভুঁইয়া, ছাগলনাইয়া ইউনিয়ন বহুমুখী সমিতির সাধারণ সম্পাদক মির্জা মীর কাশেম, একতা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ অহিদুল্লাহ টিপু।
ছাগলনাইয়া সমবায় সমিতিকে আরো বেগবান করার লক্ষ্য একটি সমবায় মার্কেট নির্মানে জোর দাবি জানান। এবং সমবায় সমিতির সাথে যারা সংশ্লিষ্ট তাদের উৎপাদিত পণ্য সেখানে বাজারজাত কিংব্য বিক্রি করার সুযোগ মিলবে বলে বক্তব্য রাখেন সমবায় সমিতির সংগঠনের কর্মকর্তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোঃ ফরহাদ লতিফ, স্টার ইসলামী (ফাউন্ডেশন) বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ ছলিম উল্যাহ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন মিয়াজী, উপজেলা সমবায় বিভাগের সহকারী সমবায় অফিসার মোঃ সোহেল চৌধুরী ও মোঃ মাঈনুল ইসলাম ভুঁইয়া সহ উপজেলা সমবায় সমিতির প্রতিনিধিগন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.