|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৯নং সেনগাঁও চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রস্তুতি সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২১
পীরগঞ্জ উপজেলার ৯ নং সেনগাঁও ইউনিয়ন পরিষদের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃসাইদুর রহমান সরকারের নিজ বাসভবন চত্বরে শনিবার বিকালে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃজিয়াউল ইসলাম জিয়,চেয়ারম্যান পদপ্রার্থী মোঃসাইদুর রহমান সরকার প্রমুখ।
প্রস্তুতি সভায় চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর বলেন,গত নির্বাচনে আমি হেরে গেছি এবার আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।সেনগাঁও ইউনিয়ন পরিষদে আমার পিতা ২২ বছর চেয়ারম্যান ছিলেন।আমি তার পুত্র হিসেবে একবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ চাই।প্রস্তুতি সভায় আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.