|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ার জলা তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২১
কচুয়া উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের জলা তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। রবিবার বিকালে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক ডা. হরিপদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম,জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না,ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম টগর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন সরকার। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন কচুয়া উত্তর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক,মুক্তিযোদ্ধার সন্তান ও নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রত্যাশী মো. ফয়েজ উল্যাহসহ বিদ্যালয়ের শিক্ষক,সুধীজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ার তেতৈয়া সপ্রাবি’র নতুন একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.