|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ইউপি নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিদের নৌকা প্রতীক দেয়া হবে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২১
......... ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন,বর্তমান সরকার উন্নয়নের সরকার,জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার বলেই প্রতিবন্ধীদের সহায়তা করে যাচ্ছে। বিএনপি ও জাতীয় পার্টী সরকারের আমলে দেশে শিক্ষাখাতে কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার অধীনে শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন খাতে উন্নয়ন হচ্ছে। গতকাল রবিবার কচুয়ার বড়দৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৪র্থ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে সৎ, নিষ্ঠাবান ও যোগ্য ব্যক্তিদের নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হবে। তাই আপানারা নৌকার প্রার্থীকে নির্বাচিত করার জন্য ঐক্যবব্ধ হয়ে কাজ করবেন।
মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. আনোয়ার হোসেন মিয়াজীর সভাপতিত্বে ছাত্রলীগ নেতা সাইফ চৌধুরী রুবেল এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জুয়েল,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন লিটন,সাধারন সম্পাদক ফারকুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিয়াদ মাহমুদ চৌধুরী জুয়েল প্রমুখ। এসময় মাদ্রাসার সুপার ইকবাল হোসেন মজুমদার,ইউপি সদস্য চাঁন মিয়া,মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ার বড়দৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় একাডেমিক ভবন উদ্ধোন অনুষ্ঠানে মোনাজাতরত অতিথিবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.