প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ৫:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২১, ১২:৫৬ অপরাহ্ণ
নতুন তথ্য দিলেন জয়া আহসান-দৈনিক বাংলার অধিকার

আলোচিত দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন তিনি।
এখন থেকে তাকে পাওয়া যাবে ইউটিউবেও। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া তার ইউটিউবে আসার কথা জানান।
একই সঙ্গে ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে তা সাবস্ক্রাইব করার অনুরোধ করেন। তবে জয়ার ইউটিউব লিংকে কোনো ভিডিও নেই। তিনি লিখেছেন, ‘আমি ভিডিও প্রকাশ করব, যদি চ্যানেলটির সাবস্ক্রাইবার ১ হাজার (ওয়ান কে) হয়।’ এদিকে ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া নিজের একটি ছবি পোস্ট করে ইউটিউবে আসার ঘোষণা দিয়েছেন। যে ছবিটি তিনি পোস্ট করেছেন সেটি তুলেছেন দেশের সংগীতাঙ্গনের সুপারস্টার জেমস। ক্যাপশনে লিখেছেন, ‘এত সুন্দর করে ছবিটি তোলার জন্য ধন্যবাদ নগরবাউল জেমস ভাই।’ এর আগেও জেমসের তোলা ছবি ফেসবুকে শেয়ার করেছেন জয়া।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.