|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আজ রেইনট্রিতে শিক্ষার্থী ধর্ষণ মামলার রায়-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২১
রাজধানীর ঢাকার বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির মামলার রায় আজ বুধবার।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের আদালতে রায়ের জন্য দিন ধার্য করেন আজ। এবং ১২ অক্টোবর এই মামলার রায়ের দিন ধার্য ছিল। তবে সেদিন ওই আদালতের বিচারক অসুস্থতার কারণে ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক আল মামুন রায়ের তারিখ পিছিয়ে দেন।
মামলার অপর আসামিরা হলেন- সাফাত আহমেদের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিম, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন। গত ৩ অক্টোবর এই মামলায় রাষ্ট্র এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ১২ অক্টোবর দিন ধার্য করা হয়। মামলার সব আসামিই জামিনে ছিলেন। ওইদিন তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.