|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ইবিতে আলোর মিছিল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর, ২০২১
সাম্প্রদায়িকতা সহিংসার বিরুদ্ধে ও সম্প্রীতির আহ্বানে আলোর মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্র মৈত্রী।
সোমবার সন্ধ্যার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে আলোর মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। সংগঠনটির সভাপতি আব্দুর রউফ বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে যতগুলো সাম্প্রদায়িক হামলার ঘটেছে তার কোনটির সুষ্ঠু তদন্ত ও বিচার করতে পারেনি।
সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলাগুলেরার সুষ্ঠু তদন্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.