|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
একটি মহল দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়: প্রধানমন্ত্রী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ অক্টোবর, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা উন্নয়নের যতই চেষ্টা করি, একটি মহল সবসময় দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। রোববার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের চতুর্থ বৃহত্তম পায়রা সেতু উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।দেশের ভাবমূর্তি নষ্ট করলে একটি গোষ্ঠীর কদর বাড়ে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা আসলে চায় না বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে বাঁচুক। এ কারণে স্বাধীনতার এত বছর পরও দেশের বিভিন্ন অঞ্চল অবহেলিত রয়ে গেছে, পিছিয়ে আছে। কিন্তু ৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই আমরা দেশের প্রতিটি অঞ্চলকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম চালিয়েছি।তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা দেশকে ধ্বংস করতে চেয়েছিল, তারাই চায় না দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াক। কিন্তু আজ বাংলাদেশের নাম শুনলে সবাই সম্মান করে। বিশ্বে বাংলাদেশের একটা মর্যাদার জায়গা তৈরি হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.