|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিবেচনায় আর ক্লাস বাড়ানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২১
মহামারী করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিবেচনায় এই মুহূর্তে আর ক্লাসের সংখ্যা বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার দুপুরে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নবনির্মিত ভবন কমপ্লেক্স উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এখনও বিশ্বের বহু দেশে নতুন করে করোনার তৃতীয় একটি ঢেউ আসছে।
তিনি আরো বলেন, কোনো কোনো দেশে পরিস্থিতি আবারো খারাপ অবস্থার দিকে যাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে। যে রুটিনে শিক্ষা প্রতিষ্ঠান চলছে, সেভাবেই চলবে। সামনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। এই মুহূর্তে আর ক্লাস বাড়ানো সুযোগ নেই।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রত্যেকটি ক্লাসেই শিক্ষার্থীর সংখ্যা বেশি। যদি ক্লাসের সংখ্যা বাড়াতে যাই, তাহলে এতো শিক্ষক ও শ্রেণিকক্ষ নেই। আগামী বছরের জানুয়ারিতে যখন ক্লাস শুরু হবে, তখন যদি করোনা পরিস্থিতি এমন থাকে, তাহলে চেষ্টা করবো ক্লাসের সংখ্যা বাড়াতে।
এসময় চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম দেব কুমার মালু, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী ও প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.