|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
৭ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় আবারও ঝরে গেল ৩ জনের প্রাণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ অক্টোবর, ২০২১
ফেনীর ছাগলনাইয়া উপজেলা ঘোপাল ইউনিয়নস্থ মুহুরিগন্জ এলাকায় শুক্রবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৬ টা ৭ দিনের মাথায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর হাইওয়ে (মুহুরিগন্জ) পুলিশ ফাঁড়ির আওয়াতাধীন ভোগদাদাীয়া কমিউনিটি সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন। ঢাকা থেকে চট্টগ্রাম মুখী পিকাপ ঢাকা মেট্রো রেজিঃ নং- ২০৫৫৬০।

গতিসীমা হারিয়ে পিকাপটি গাছের সাথে ধাক্কা লেগে পিকাপ চালক মোঃ সুজন পিতা গন্জু শেখ থানা পাড়চন্দ্র দীঘলীয়া, মোঃ শামীম হাসান (২৮) পিতা মজিদ মাতুব্বর থানা মথের বাজার জেলা মাধারীপুর, শহীদুল ইসলাম (২৭) পিতা মোঃ ওয়ারেশ আলী পোঃ সন্ন্যাসীতলা, ভোলার হাট, চাঁপাইনবাবগঞ্জ বাসিন্দা ঘটনাস্থলে নিহত হন।
এবিষয়ে জানতে চাইলে ফাজিলপুর (হাইওয়ে) মুহুরিগন্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, ঢাকা থেকে চট্টগ্রাম মুখী পিকাপটি গতিসীমার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে চালক সহ তিন জন নিহত হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.