|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ এতিমখানায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ অক্টোবর, ২০২১
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ও এতিমখানায় অভিভাবক সমাবেশ ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর বুধবার মাদ্রাসা মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাহী জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ¦ মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ও নিশ্চিন্তপুর ডি.এস কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. শাহে এমরানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উজানী পীর শায়েখ আশেক এলাহী।
বক্তব্য রাখেন, কচুয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী মাও. মাহবুবুর রহমান,মুহতামিম মাও. আবু হানিফা,নিশ্চিন্তপুর মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান হোসেন প্রমুখ। এসময় ২নং পৌর কাউন্সিলর তাজুল ইসলাম রাজু,কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও কচুয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ,প্রচার সম্পাদক সাইফুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী আবু ডিলার,তরিক হোসেন সহ মাদ্রাসার শিক্ষক,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.