|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
শ্রীনগরে বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী আলোচনা সভা -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২১
শ্রীনগরে বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার সময় বীরতারা ইউনিয়ন পরিষদের হল রুমে এ নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুল করিম মাষ্টারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া,
সাংগঠনিক সম্পাদক শ্রী সঞ্জয় গো স্বামী,বীর তারা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহিদ হাসান জরিপ,স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন,মহিউদ্দিন (মাস্টার), ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সালাউদ্দীন আহমেদ, সহ
ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃ বৃন্দ।
এসময় নৌকা প্রতীক এর
চেয়ারম্যান পদপ্রার্থী আজিম হোসেন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত নির্বাচনে আমাকে নৌকার মাঝি বানিয়ে ছিল।
এই বারও আমাকেই নৌকার প্রতিক দিয়েছেন ।
আমি গত ৫ বছর চেয়ারম্যান থাকালীন সরকারী অনুদানের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি।
এইবার জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে শক্তিশালী করার জন্য নৌকায় ভোট দিয়ে নৌকাকে বিজয় করবেন ইনশাল্লাহ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.