|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
লক্ষ্মীপুরে যুবলীগের শান্তি ও সম্প্রীতির র্যালি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২১
সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লক্ষ্মীপুরে শান্তি ও সম্প্রীতি র্যালি করেছে যুবলীগ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের তমিজ মার্কেটস্থ জেলা কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, সদর (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, সদর (পূর্ব) যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ইকবাল হোসেন হ্যামেল ক্বারীসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নের্তৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মন্দিরে মন্দিরে তান্ডব চালিয়েছে দূষ্কৃতিকারীরা, এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। আরও বলেন বাংলাদেশ সকল জেলায় সিসিটিভি দেখে সন্ত্রাসীদের
আটক করার দাবী জানান আইন শৃঙ্খলা বাহিনীকে।,এখনে সন্ত্রাসী পরিকল্পনা কখনো সফল হবে না বলে জানান বকতারা
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.