|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আ.লীগের ‘সম্প্রীতি সমাবেশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২১
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল সোয়া ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দেশের সকল জেলা, মহানগর, উপজেলায় ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করছে। এর আগে সোমবার সন্ধ্যায় দলীয় সভাপতির ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে দেশে সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার নির্দেশনা প্রদান করেন এবং যে কোনো মূল্যে বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.